ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে সোমবার রাঙামাটিতে অবরোধ ডেকেছে ইউপিডিএফ

  • আপডেট সময় : ০১:২৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭
  • / 177
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: রাঙামাটিতে সোমবার অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। লংগদুতে বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে এই অবরোধ ডাকা হয়েছে।

ইউপিডিএফের রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা বলেন, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, জরুরি বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহকারী সংস্থা ও সংবাদপত্রের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।

তিনি আরো বলেন, কোনো হত্যাকান্ডই সমর্থনযোগ্য নয়। কিন্তু অপরাধীদের শনাক্ত না করে যুবলীগের এক নেতার লাশ উদ্ধারকে কেন্দ্র করে এই তান্ডবলীলা চালানো হয়েছে। এটা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।

অবরোধ সফল করতে যানবাহন মালিক ও শ্রমিক নেতারদের সহযোগিতা কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে সোমবার রাঙামাটিতে অবরোধ ডেকেছে ইউপিডিএফ

আপডেট সময় : ০১:২৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭