ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বিএনপি-জামাতকে রাজনৈতিক ভাবে বর্জন করতে হবে: ইনু

  • আপডেট সময় : ০২:১১:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০১৭
  • / 847
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিএনপি-জামাত ও এদের সহযোগীরা বাংলাদেশের জন্য একটি স্থায়ী বিপদ, দুষ্টক্ষত।

তিনি বলেন, শুধু আগামী ২০১৯ সালের নির্বাচনেই ক্ষমতার বাইরে রাখা নয়, বিএনপি-জামাত, জঙ্গি আর জঙ্গিসঙ্গীকে চিরদিনের জন্য রাজনৈতিকভাবে বর্জন করতে হবে।

ইনু বলেন, ১৯৭৫ এর পর যে পাকিস্তানপন্থী রাজনীতি চাপিয়ে দেয়া হয়েছিল ২০০৮ সালের পর থেকে সেই পাকিস্তানপন্থী ধারার জঞ্জাল পরিস্কার করে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনার যুদ্ধ চলছে। এ যুদ্ধে ১৪ দল-মহাজোটের ঐক্য মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের পক্ষে রাজনীতির ঢাল। এ ঢালকে রক্ষা করতে হবে। তিনি বলেন, দেশে যে যুদ্ধ পরিস্থিতি চলছে তাতে তৃতীয় পন্থা বা মধ্য পন্থার কোনো সুযোগ নেই। তিনি যারা তৃতীয় পন্থা বা মধ্য পন্থার নামে বিএনপি-জামাতকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনৈতিক সাহায্য করছেন, তাদের এই আত্মঘাতি পথ পরিহার করে ১৪ দল-মহাজোটে শামিল হবার আহ্বান জানান। জনাব ইনু আরও বলেন, ১৪ দল ও মহাজোটকে আরও শক্তিশালী করতে মহাজোটের ছাতার নীচ থেকে দুর্নীতিবাজ-দলবাজদের বিতারণ করার পাশাপাশি ১৪ দল-মহাজোটের শরিকদের মধ্যে পারস্পরিক অবহেলা, উন্নাসিকতাপূর্ণ আচরণ পরিহার করতে হবে। জনাব ইনু আজ শুক্রবার সকাল ১১ টায় ঢাকা মহানগর নাট্যমঞ্চে জাসদের কেন্দ্রীয় প্রতিনিধি সভার উদ্বোধনী প্রকাশ্য অধিবেশনে এ বক্তব্য রাখেন।

হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিনিধি সভার উদ্বোধনী অধিবেশনে খসড়া রাজনৈতিক রিপোর্ট উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি এড. রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক এড. হাবিবুর রহমান শওকত। প্রকাশ্য উদ্বোধনী অধিবেশনের পর সাধারণ সম্পাদক কর্তৃক উত্থাপিত রাজনৈতিক রিপোর্টের উপর আলোচনা করছেন জেলা ও উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিগণ।

প্রতিনিধি সভায় জাসদের সাংগঠনিক জেলা, উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্ধারিত ১৩০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি-জামাতকে রাজনৈতিক ভাবে বর্জন করতে হবে: ইনু

আপডেট সময় : ০২:১১:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০১৭