ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে : কর্ণেল মো. গোলাম ফজলে রাব্বী

  • আপডেট সময় : ০৪:২৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০১৭
  • / 307
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি: বিজ্ঞান ও প্রযুক্তির যথাযথ ব্যবহারের মধ্য দিয়ে সকলকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাই সুষ্ঠ ব্যবহারের মাধ্যমে বিজ্ঞানকে আরো ফলপ্রসু করে তুলতে আরো উদ্যোগী ভুমিকা পালন করতে হবে। সেই সাথে সকলকে মিলেমিশে কাজ করার বিকল্প নেই।

গুইমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল মো: গোলাম ফজলে রাব্বী পিএসসি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, নতুন উপজেলা হলেও আন্তরিক প্রচেষ্টা থাকলে সকল কাজে এগিয়ে যাওয়া সম্ভব বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি শান্তি-সম্প্রীতি রক্ষায় সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান।

গুইমারা কলেজের প্রভাষক আইসিটি টিপু লাল নাথের সঞ্চালনায় গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেইপ্রু মারমা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমান বলেন, প্রযুক্তি ও বিজ্ঞানের ব্যবহারের মধ্য দিয়েই আজ বিশ্ববাসীসহ বাংলাদেশ ডিজিটাল দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। তাই বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারে সকলকে আরো সচেতন করে তোলার আহবান জানান।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা কলেজের অধ্যক্ষ মো: নাজিম উদ্দিন, গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা প্রমূখ। এতে ৪টি প্রযেক্টে ১০টি স্টলে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা তাদের উদভাবন প্রর্দশন করেন। আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীছাড়াও স্ব-স্ব স্কুল কলেজের শিক্ষক,সাংবাদিকসহ জনপ্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে : কর্ণেল মো. গোলাম ফজলে রাব্বী

আপডেট সময় : ০৪:২৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০১৭