ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিভাবক গ্রেপ্তার ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: একজনের মৃত্যু, আহত একজন ডিজেল সংকট: ইউরোপের মজুত ছাড়তে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন

বিমানের দিক ভুল করেই এ দুর্ঘটনা!

  • আপডেট সময় : ১১:২৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮
  • / 322
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার যে বিমানটি সোমবার বিধ্বস্ত হয়েছে, তার কারণ নিয়ে নানা রহস্য দেখা দিয়েছে। দিক ভুল করেই এ দুর্ঘটনা ঘটেছে না কি অন্য কোনো কারণে তা ঘটেছে, তা নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ওই দুর্ঘটনায় ইতোমধ্যেই অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে।

স্থানীয় সময় ২.২০-এ বিমানটি অবতরণ করার সময় তাতে আগুন ধরে যায়। বিমানবন্দর কর্মকর্তারা বলেন, বিমানটি রানওয়ে থেকে ছিটকে কাছের একটি মাঠে বিধ্বস্ত হয়।
হিমালয় টাইমসের উদ্ধৃতি দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, বিমানটি রানওয়ে থেকে ছিটকে হ্যাঙ্গারের দিকে ছুটছিল। সাথে সাথেই তাতে আগুন ধরে যায়।
বিমানবন্দরের আরেক কর্মকর্তা বলেন, অবতরণের সময় বিমানটি ছিল ‌’নিয়ন্ত্রণহীন’।
নেপালের বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক সঞ্জীব গৌতম বলেন, বিমানটিকে দক্ষিণ দিক থেকে অবতরণের অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু সেটি অবতরণ করে উত্তর দিক থেকে।
তিনি বলেন, কারিগরিক ত্রুটির কারণে এমনটি হয়ে থকতে পারে।
বিমানবন্দরের কাছাকাছি অবস্থানকরা আমেরিকান নাগরিক আমান্দা সামার্স তার অফিসবাড়ির বারান্দা থেকে দুর্ঘটনাটি দেখেন। তিনি বলেন, বিমানটি এত নিচু দিয়ে উড়ছিল যে মনে হচ্ছিল, সেটি পাহাড়ে ধাক্কা খাবে।
তিনি বলেন, তারপর হঠাৎ করে বিস্ফোরণ ঘটে, তারপর আরেকটি বিস্ফোরণ ঘটে।
দুর্ঘটনার পর ত্রিভুবন বিমানবন্দরের সব বিমান চলাচল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিমানের দিক ভুল করেই এ দুর্ঘটনা!

আপডেট সময় : ১১:২৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮