ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

বিশ্বকাপ নিরাপত্তায় ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ কানাডার

  • আপডেট সময় : ১২:৩১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / 30
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

কানাডা সরকার আসন্ন ফিফা বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ দেবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির জননিরাপত্তা মন্ত্রী।

বুধবার (২৯ এপ্রিল) টরন্টোতে এক সংবাদ সম্মেলনে জননিরাপত্তা মন্ত্রী গ্যারি আনন্দসাঙ্গারি বলেন, ‘এই অর্থ প্রদেশ ও স্থানীয় প্রশাসনকে সহায়তা করবে। যাতে মানুষ নিরাপদে টুর্নামেন্ট উপভোগ করতে পারে এবং আইনশৃঙ্খলা বাহিনী একটি নিরাপদ ও সুশৃঙ্খল ইভেন্ট নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সম্পদ পায়।’

এই বরাদ্দের মধ্যে টরন্টোর জন্য প্রায় ৪৫ মিলিয়ন ডলার এবং ভ্যাঙ্কুভারের জন্য ১০০ মিলিয়ন ডলার রাখা হয়েছে।

এই বিনিয়োগটি এর আগে কানাডার আয়োজক শহরগুলোর জন্য ফেডারেল সরকারের দেওয়া ২২০ মিলিয়ন ডলারের অতিরিক্ত। এছাড়া টুর্নামেন্ট আয়োজনের জন্য অটোয়ায় আগে সর্বোচ্চ ৩২০ মিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয়েছিল।

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের মোট ১৩টি ম্যাচ কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে কানাডা।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বকাপ নিরাপত্তায় ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ কানাডার

আপডেট সময় : ১২:৩১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬