ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে স্থায়ী চুক্তিতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার পাবনায় শিশু পার্কে ধূমপান করায় ৩ যুবকের জরিমানা ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা দিলেন মেয়র মামদানি দেশে হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ও ৯ দফা দাবি জানাল ঐক্য পরিষদ যথাযথ মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস অ্যাসিডিটি বাড়াতে পারে আপনার দৈনন্দিন সাত অভ্যাস

ব্যক্তিগত পরিচয়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: জাহেদ উর রহমান

  • আপডেট সময় : ০৪:০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 35
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সরকারের চলমান বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে, এবারের স্থানীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো সরাসরি অংশগ্রহণ করবে না। এটি মূলত ব্যক্তিভিত্তিক নির্বাচন হিসেবেই অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচনী ব্যবস্থার সাথে বর্তমান পরিস্থিতির পার্থক্য তুলে ধরে তিনি বলেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনের প্রধান পদগুলোতে দলীয় প্রতীকে নির্বাচন হতো। তবে আসন্ন নির্বাচনে এমনটি থাকছে না। প্রার্থীরা তাদের ব্যক্তিস্বাতন্ত্র্য ও নিজস্ব পরিচয় নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখানে প্রার্থীর রাজনৈতিক পরিচয় মুখ্য হবে না।

নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকায় এই নির্বাচন অংশগ্রহণমূলক হতে বাধ্য। অতীতের মতো একটি সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচনের পরিবেশ আবারও ফিরে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

ব্যক্তিগত পরিচয়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: জাহেদ উর রহমান

আপডেট সময় : ০৪:০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬