ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ-গাম্বিয়ার সহযোগিতা জোরদারের আহ্বান মুম্বাই হামলা : পলাতক সন্ত্রাসী হাফিজ সাইদসহ ৬ আসামির বিচার শুরু টিভির পর এবার বড়পর্দায় আসছে ‘নাগিন’! যুক্তরাষ্ট্রের দুই বৃহত্তম জলাধারে রেকর্ড পরিমাণ পানির ঘাটতি এনভিডিয়ার অর্থায়নে যুক্তরাষ্ট্রে নতুন এআই ডেটা সেন্টার লিজ নেবে ওপেনএআই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে পাঠানোর নির্দেশ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি কাবুলের স্কুলের কাছে হামলার নিন্দা জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞের ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্ট পদে প্রভাবশালী মন্ত্রীর সমর্থন ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের প্রাণহানি

  • আপডেট সময় : ০৪:২৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিহারের একটি হিন্দু মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাতজনের প্রাণহানি হয়েছে। এতে আরো ১৯ জন আহত হয়েছেন। সোমবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান।

ভারতে বড় সমাবেশ ও ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে। মূলত ভিড় ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে এসব দুর্ঘটনা ঘটে।

ভারতের পাটনা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিহারের লাখিসরাই জেলার অশোক ধাম মন্দিরে সোমবার ভোরে এ ঘটনা ঘটে। হিন্দু দেবতা শিবের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন।

জেলা ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র কুমার এএফপিকে বলেন, মন্দির প্রাঙ্গণের ভেতরে একটি বৈদ্যুতিক খুঁটি ভক্তদের ওপর পড়ে গেছে—এমন গুজব ছড়িয়ে পড়ার পর পদদলনের ঘটনা ঘটে।

কুমার বলেন, ‘এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’ তিনি হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, আহত প্রায় ১৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এ ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে অভিহিত করেছেন। তিনি নিহত প্রত্যেকের পরিবারের জন্য ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ভারতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া প্রাণঘাতী পদদলনের ঘটনাগুলোর মধ্যে এটি সর্বশেষ।

গত বছরের নভেম্বরে দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি মন্দিরে ভিড়ের চাপে পদদলিত হয়ে নয়জনের প্রাণহানি হয়।

গত বছর তামিলনাড়ুতে একটি রাজনৈতিক সমাবেশে আরেকটি পদদলনের ঘটনায় ৩৬ জন মৃত্যু হয়।

সাম্প্রতিক সময়ে ভারতের সবচেয়ে ভয়াবহ জনসমাগমজনিত দুর্ঘটনাগুলোর একটি ঘটে ২০২৪ সালে উত্তরপ্রদেশে। সেখানে হাজারো ভক্তের অংশগ্রহণে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ১২০ জন মারা যান।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের প্রাণহানি

আপডেট সময় : ০৪:২৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬