ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আড়াইহাজারে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ও টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায় ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহতদের মধ্যে ৬ জন একই পরিবারের ভোলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বহরে নতুন বোয়িং ৭৭৭ যুক্ত করল এয়ার চায়না কার্গো লাইসেন্সহীন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ঝুঁকিপূর্ণ জেনেও কার্যক্রম চালু ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের চার নেতা গ্রেপ্তার উত্তরায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২, ভাঙচুর গাড়ি টানা ৫ দিনের ছুটির আগে আজ খোলা ব্যাংক অফিসার্স ক্লাবে মর্মান্তিক দুর্ঘটনায় সাবেক অতিরিক্ত সচিবের প্রয়াণ রিয়াদ বিমানবন্দর চালু হলেও ফিরছে না বিমানের স্বাভাবিক ফ্লাইট

ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় নিহত

  • আপডেট সময় : ০৭:১৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / 29
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ভিয়েতনামের ফু কুওক দ্বীপের অদূরে নৌকাডুবির ঘটনায় ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবারের এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নৌকাটিতে মোট ৩৬ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ৩২ জনই ছিলেন ভারতীয় পর্যটক। বাকিদের মধ্যে ছিলেন তিনজন ক্রু সদস্য এবং একজন অ্যাটেনডেন্ট। ফু কুওক দ্বীপের হন মে রুৎ এনগোয়াই থেকে আন থোই বন্দরে ফেরার পথে প্রবল বাতাস ও উত্তাল সমুদ্রের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। এখন পর্যন্ত ২১ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় দূতাবাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করছে। ভারতীয় রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মকর্তারা পরিস্থিতি সামাল দিতে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এদিকে, লভা মোবাইলস কর্তৃপক্ষ জানিয়েছে যে, তাদের দক্ষিণ ভারতের ১১০ জন পরিবেশক ও কর্মী সেখানে সফরে গিয়েছিলেন, যাদের মধ্যে অনেকেই এই দুর্ঘটনার কবলে পড়েছেন।

সূত্র: এনডিটি
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় নিহত

আপডেট সময় : ০৭:১৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬