ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

ভিসিকে অবরুদ্ধ করে রুয়েট শিক্ষার্থীদের আন্দোলন

  • আপডেট সময় : ০৩:৫১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 285
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি:

৩৩ ক্রেডিট পদ্ধতি বাতিলের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৪ ও ২০১৫ সিরিজের শিক্ষার্থীরা ভিসসহ প্রশসানিক কর্তাব্যাক্তিদের অবরুদ্ধ করে আন্দোলন করছে। শনিবার দুপুর থেকে ভিসির কার্যলয়ের সামনে অবস্থান নিয়ে এখন পর্যন্ত আন্দোলন করছে তারা। এর আগে দুপুরে প্রশাসন ভবনের সামনে প্রায় দুইশতাধি শিক্ষার্থী সিরিঞ্জের মাধ্যমে নিজেদের শরীরের রক্ত ঢেলে প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। এদিকে প্রশাসন প্রথম থেকে তাদেরকে দাবিকে অযৌক্তিক বলে আসছে।

এ ব্যাপারে রুয়েট ভিসি প্রফেসর ড. রফিকুল আলম বেগ বলেন, শিক্ষার্থীরা আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছে। তাদের সাথে আবার আলোচনায় বসতে চাইলেও তারা রাজি হচ্ছে না।

এর আগে গত সপ্তাহের শনিবার থেকে শিক্ষার্থীদের চলমান আন্দোলন বন্ধ করতে গত মঙ্গলবার আন্দোলনরত দুই সিরিজের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা এবং হল ছাড়ার নির্দেশ দেয়। কিন্তু শিক্ষার্থীরা হলে ছেড়ে নিজেদের দাবিতে অনঢ় থেকে মেসে অবস্থান নিয়ে শনিবার সকাল থেকে শহীদ মিনারে অবস্থান করে এবং ক্যাম্পাসে মিছিল করে। এসময় প্রায় দুইশতাধিক শিক্ষার্থী  সিরিঞ্জের মাধ্যমে নিজেদের শরীরের রক্ত দিয়ে নিজেদের দাবির কথা লেখে।

পরে দুপুর ২টার দিক থেকে শিক্ষার্থীরা ভিসির কার্যলয়ের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছে। রাত ৭টার দিকেও অনঢ় অবস্থানে থেকে প্রায় চারশতাধিক শিক্ষার্থী অন্দোলন করতে দেখা গেছে। অন্যদিকে ভিসিসহ প্রশাসনিক কর্তাব্যক্তিরা ভিতরে ভিসির কার্যলয়ে অবরুদ্ধে রয়েছে।

এদিকে আন্দোলনকারী একাধিক শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যহত থাকবে।
প্রসঙ্গত, রুয়েটে ১৩ সিরিজের ব্যাচ বা ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য শিক্ষার্থীদের নূন্যতম ৩৩ ক্রেডিট প্রাপ্তি বাধ্যতামূলক করা হয়। ২০১৩-১৪ ও ২০১৪-১৫ এই দুই শিক্ষাবর্ষের মোট ১৬০০ শিক্ষার্থীর মধ্যে ১৫০ জনের মত শিক্ষার্থী ৩৩ ক্রেডিট অর্জন করতে পারেনি। ফলে গত শনিবার থেকে ক্লাস বর্জন করে আন্দোলনে নামে ঐ দুই সিরিজের শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভিসিকে অবরুদ্ধ করে রুয়েট শিক্ষার্থীদের আন্দোলন

আপডেট সময় : ০৩:৫১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭