ঢাকা ০২:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট: মীর হেলাল চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিনপিং, বসছেন ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিভ্রাট: প্রযুক্তিগত ত্রুটির ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে

ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত ফ্যাক্টওয়াচের

  • আপডেট সময় : ০২:২৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / 74
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দৈনিক প্রথম আলোর আদলে ফটোকার্ডে ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।

ফ্যাক্টওয়াচ জানায়, ‘শাহবাগে শেখ হাসিনার ফাঁসির অভিনয় করতে গিয়ে গলায় ফাঁস লেগে প্রাণ গেল জুলাই যোদ্ধার’- এমন দাবিযুক্ত একটি ফটোকার্ড সম্প্রতি ভাইরাল হয়।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ছড়িয়ে পড়া এই কার্ডটি দৈনিক প্রথম আলোর ফটোকার্ডের আদলে তৈরি করা হয়েছে। তবে প্রথম আলো থেকে এধরনের কোন সংবাদ বা কার্ড প্রকাশিত হয়নি।

জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় শাহবাগ মোড়ে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার প্রতীকী ফাঁসির আয়োজন করা হয়। তখন একটি কুশপুত্তলিকা ফাঁসিতে ঝুলিয়ে এই দণ্ড প্রতীকীভাবে কার্যকর করা হয়। একাধিক সংবাদমাধ্যমের ক্যামেরায় ঘটনাটি ধারণ করা হয়।

ওই অনুষ্ঠানে কোনো দুর্ঘটনা ঘটেনি এবং কারও প্রাণহানি হয়নি। এ ধরনের সংবাদ দেশের কোন গণমাধ্যমে প্রকাশ বা প্রচার হয়নি। ভাইরাল বিষয়টি মিথ্যা ও ভুয়া বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। এসব বিষয় নজরে এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ফ্যাক্টওয়াচ হলো একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা। যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত ফ্যাক্টওয়াচের

আপডেট সময় : ০২:২৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫