ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

ভূল নির্দেশনায় বিধস্ত হয়েছিল বিমানটি

  • আপডেট সময় : ১১:২৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮
  • / 269
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  কেন বিধ্বস্ত হলো বিমানটি এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস এবং নেপালের ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর কর্তৃপক্ষ পাইলটকে দায়ী করলেও এয়ারলাইনস কর্তৃপক্ষ দায়ী করছে বিমানবন্দরকে।

ইউএস বাংলা এয়ারলাইনসের বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানতে অনুসন্ধান চলছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে উঠে এসেছে এ নিয়ে নানা বক্তব্য।

আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ত্রিভুবন বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজ কুমার ছেত্রি বলেছেন, বিমানটি নিয়ন্ত্রণকক্ষের নির্দেশনা না মেনে ভুল দিকে অবতরণ করেছে।

এদিকে, ইউএস বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ এই অভিযোগ অস্বীকার করে আলজাজিরাকে বলেছেন, তাদের পাইলটের কোনো দোষ নেই। বরং নিয়ন্ত্রণকক্ষ থেকে ভুল নির্দেশনা দেওয়া হয়েছিলো।

হিন্দুস্থান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক সঞ্জীব গৌতম বলেছেন, দক্ষিণ দিক থেকে অবতরণ করার কথা থাকলেও বিমানটি অবতরণ করেছে উত্তর দিক থেকে।

এদিকে, সংবাদ মাধ্যম সিএনএন এক প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে বলেছে, প্রথমে মনে হয়েছিলো মেঘের কারণে বিমানটি বিমানবন্দরের দক্ষিণ দিক দিয়ে খুব নিচু হয়ে নামছিলো। কিন্তু পরক্ষণেই বিমানটি তার গতিপথ পরিবর্তন করে এবং বিধ্বস্ত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভূল নির্দেশনায় বিধস্ত হয়েছিল বিমানটি

আপডেট সময় : ১১:২৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮