সংবাদ শিরোনাম ::
ভোলার চরফ্যাসনে পৌর বিএনপি’র সভাপতি ও উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতির মায়ের ইন্তেকাল
- আপডেট সময় : ০২:২৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭
- / 218
ভোলা প্রতিনিধি॥
ভোলার চরফ্যাসন পৌর বিএনপি’র সভাপতি আলহাজ¦ নুরে আলম সিকদার ও চরফ্যাসন উপজেলা বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক ও উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সিকদার হুমাইন কবিরের মা সামছুর নাহার (৮০) বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
বুধবার(২৫জানুয়ারী) সকাল ৭টার সময় চরফ্যাসন পৌর ৭নং ওয়ার্ডস্থ নিজ বাস ভবনে সে ইন্তেকাল করেন। মৃত্যু কালে সে তিন ছেলে, ছয় কন্যা সন্তানসহ অশংখ্য গুনগ্রহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চরফ্যাসন-মনপুরার সাবেক সংসদ সদস্য আলহাজ¦ নাজিম উদ্দিন আলম। এছারা তিনি এক শোক বার্তায় মরহুমার আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বুধবার বাদ আছর মহুমার জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
























