ভোলার দক্ষিণ আইচায় পুকুরের পানিতে ডুবে ২ জমজ বোনর মৃত্যু
- আপডেট সময় : ০৪:০০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭
- / 303
ভোলা প্রতিনিধি॥
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের মায়ের সাথে নানা বাড়ি বেড়াতে এসে জমজ ২ বোন স্মৃতি ও ঋতি(১১) পুকুরে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) দুপুর ১টার সময় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,নুরুল হাওলাদারের মেয়ে স্বামীর বাড়ি থেকে ২ মেয়ে নিয়ে পিতার বাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসল করতে গিয়ে জমজ ২ বোন স্মৃতি ও ঋতি পানিতে ডুবে যায়।
চরফ্যাশন থেকে দমকল বাহিনী এসে ৪ ঘন্টা অভিযান চালিয়ে ঋতিকে উদ্ধার করে। দমকল বাহিনীর ষ্টেশন অফিসার আ. রশিদ জানান, পুকুরে অতিরিক্ত পানি থাকায় আমাদের অভিযান ঋতিকে উদ্ধার করার পর বন্ধ ঘোষণা করেছি।
এর আগে বরিশাল থেকে ডুবুরি বাহিনীকে খবর দেয়া হয়েছে তারা ভোলার নিকট এসে পড়েছে। এ ঘটনায় নুরুল হাওলাদারেরবাড়িতে শোকের মাতম চলছে। নিহত জমজ ২ বোন স্মৃতি ও ঋতি ভোলা প্রি ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ও পিতা ভোলা বার এ্যসেসিয়েশনের সদস্য।


























