ভোলায় যাত্রীবাহী বাস উল্টে আহত-২২
- আপডেট সময় : ১১:৫৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮
- / 186
ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে যাত্রিবাহী বাস পুকুরে পরে অন্তত ২০ যাত্রি আহত হয়েছেন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মহিউদ্দিন (৪২) ,ইব্রািিহম (২০) ,আমেনা (৪০),শফিজল (৪৫) ও তানবির (২০) সহ ৫ জনকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার(১ফেব্রুয়ারী) বেলা ৩টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহা সড়কের ডাওরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানান, ভোলা থেকে চায়না পরিবহন নামের একটি যাত্রি বাস ভোলা থেকে চরফ্যাশন যাওয়ার সময় বাসটির সামনের চাকা পাংচার হলে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। পরে বাসটি উল্টে পুকুরে পরে যায়। এসময় স্থানীয়দের সহায়তার বাসের জালানার ফাঁক দিয়ে আহত যাত্রিদের উদ্ধার করা হয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ(ওসি) সাখাওয়াত হোসেন জানান, এ দূঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

























