ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ আশুলিয়ায় ফের বিক্ষোভ, ৫ কারখানায় কর্মবিরতি ও একজন আটক

মগবাজারে গাড়িতে আগুন দেওয়ার সময় বিএনপি’র দুই নেতা গ্রেফতার

  • আপডেট সময় : ০৮:৩৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার এলাকায় গাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার সময় বিএনপি’র দু’ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা হলেন হাতিরঝিল থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবাদুল ব্যাপারী (৩৮) ও হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সবুজ মিয়া (২৮)।
ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক জানান, আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মগবাজারে গাড়িতে আগুন দেওয়ার সময় দুই বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, এসময় তাদের কাছ থেকে দুই বোতল পেট্রোল, একটা গ্যাস লাইটার, একটা ম্যাচ ও পুরাতন কাপড় উদ্ধার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার অবরোধের শেষ দিন আজ দুপুর আড়াইটার দিকে রাজধানীর শাহজাদপুরে রাইদা পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মগবাজারে গাড়িতে আগুন দেওয়ার সময় বিএনপি’র দুই নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৮:৩৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩