ঢাকা ০২:১২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৮ প্রেসিডেন্ট নির্বাচন: কিংমেকার হতে মরিয়া নিউইয়র্কের মেয়র মামদানি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে নীরব পররাষ্ট্র সচিব হাসিনা দেশে ফিরবেন না, সবই রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা শাহজালালে ৩২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ নির্বাচনে হারের দায় স্বীকার করলেন ট্রাম্প, দুষলেন ইসরাইল-ইরান যুদ্ধকে নতুন পাসপোর্ট চেয়ে দিল্লি হাইকমিশনে শেখ হাসিনার আবেদন নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা সংসদের চতুর্থ অধিবেশন আজ, ১৮ নভেম্বর পর্যন্ত চলবে

মস্কোর ঐতিহাসিক রেড স্কয়ারের সেন্ট বাসিল ক্যাথেড্রালর আগুন নিয়ন্ত্রণে: তাস

  • আপডেট সময় : ০১:১৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 28
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার রাজধানী মস্কোর ঐতিহাসিক সেন্ট বাসিল ক্যাথেড্রালের আগ্নিকান্ড ঘটেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।

অপারেশনাল সার্ভিসের বরাত দিয়ে তাস জানিয়েছে, শনিবার ভোরে রঙিন গম্বুজের জন্য বিশ্বজুড়ে পরিচিত রেড স্কয়ারের এই ঐতিহাসিক গির্জায় আগুন লাগে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তবে, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে তাস।

সংস্থাটির একটি সূত্র জানায়, ‘প্রথম তলায় পরিচালকের কার্যালয়ে ব্যক্তিগত জিনিসপত্র ও আসবাবপত্রে আগুন ধরে যায়। আগুন প্রায় ১০ বর্গমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।’

তাস জানিয়েছে, আগুন নেভাতে ঘটনাস্থলে প্রায় ১০টি অগ্নিনির্বাপক যান পাঠানো হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মস্কোর ঐতিহাসিক রেড স্কয়ারের সেন্ট বাসিল ক্যাথেড্রালর আগুন নিয়ন্ত্রণে: তাস

আপডেট সময় : ০১:১৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬