ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

মহাকাশ জয়ে রাবিতে আনন্দ র‌্যালি

  • আপডেট সময় : ১০:৫৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮
  • / 298
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: মহাকাশে সফলভাবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ করায় আনন্দ র‌্যালি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

সোমবার সকাল সাড়ে ১০ টায় আনন্দ র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ মাঠ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মূল র‌্যালির আগে বিভিন্ন বিভাগ র‌্যালি নিয়ে বিশ্ববিদ্যালয় সাবাস বাংলাদেশ মাঠে একত্রিত হয় এবং পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ছাত্র-উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় উপচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান বলেন, ‘দেশের সকল উন্নয়ন দৃশ্যমান। আপনি ঐ গণতন্ত্র দিয়ে কি করবেন যদি দেশের উন্নয়ন না হয়। আমরা ঐ গণতন্ত্র চাই না, যে গণতন্ত্র দেশকে পিছিয়ে নিয়ে যায়। অনেকে টেলিভিশন চ্যানেলের টকশোতে বলেন দেশে গণতন্ত্র নেই। সত্যিকার অর্থে যদি গণতন্ত্র না থাকতো তাহলে তাঁরা একথা বলতে পারতো না।’

এ সময় তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ইতোমধ্যে সংকেত পাঠানো শুরু করেছে। এ স্যাটেলাইট ভাড়া দিয়ে আমরা এখন বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। মহাকাশে স্যাটেলাইট পাঠানোর মধ্যে দিয়ে বাংলাদেশ এক অমিত সম্ভবনার দেশ হয়ে ওঠেছে।’

এ সময় র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও আবাসিক হলের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহাকাশ জয়ে রাবিতে আনন্দ র‌্যালি

আপডেট সময় : ১০:৫৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮