ঢাকা ০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা চ্যালেঞ্জের মুখেও এমিরেটস গ্রুপের ১.১ বিলিয়ন ডলার মুনাফা নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ ইরানের ওপর নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প

মহালছড়িতে শিশু ধর্ষণকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • আপডেট সময় : ০৩:৪২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭
  • / 342
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়ছাছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় গত ১৪ নভেম্বর মঙ্গলবার প্রথমবারের মত প্রাথমিক সমাপণীর পরীক্ষার্থী মহালছড়ি গুচ্ছগ্রাম প্রাইমারী স্কুলের ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের ফাঁসি দাবীতে বৃহস্পতিবার ১৬ নভেম্বর দুপুর ১২ ঘটিকায় উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনের এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মহালছড়ি উপজেলা শাখার আয়োজনে এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত প্রায় এক ঘন্টা স্থায়ী মানববন্ধন শেষে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এপিবিএন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইকবাল আহম্মদের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় আটক ধর্ষক ও তার সহযোগী কেউ থাকলে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের নিকট জোর দাবী জানান স্থানীয় নেতৃবৃন্দ ও অভিবাবকরা।

এতে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখায় সাধারণ সম্পাদক ধনমনি চাকমা, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিন উদ্দিন ও স্থানীয় রাজনৈতিক নেতা সুলতান মাহমুদ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এলাকার সর্বস্থরের প্রতিবাদী নারী পুরুষ অংশ গ্রহণ করে। এ ব্যাপারে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরীন ঊর্মি বলেন, আসামী গ্রেপ্তার হয়েছে, আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতে যাতে এ ধরণের আর কোন ঘটনা না ঘটে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহালছড়িতে শিশু ধর্ষণকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় : ০৩:৪২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭