ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

মাটিরাঙ্গায় ‘ভাষা ও সংস্কৃতি মেলা’ উদ্বোধন

  • আপডেট সময় : ০৪:১৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭
  • / 220
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি: বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ‘ভাষা-সংস্কৃতি ও বই মেলা’র উদ্বোধন করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। রোববার বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী ‘ভাষা-সংস্কৃতি বই মেলা’র উদ্বোধন করেন তিনি।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান‘র সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিআরডিবি‘র উপপরিচালক মো: আবদুল মালেক, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: সাহাদাত হোসেন টিটো, মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মনছুর আলী ও মাটিরাঙ্গা মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন খোন্দকার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার র্কষ্ণলাল দেবনাথ স্বাগত বক্তব্য রাখেন।

আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, এ মেলা বিভিন্ন ভাষা ও সংস্কৃতিকে একীভুত করবে। সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনকে সুদৃঢ় করবে। স্ব-স্ব ভাষা-সংস্কৃতির উন্মেষ ঘটাবে। এ আয়োজন সফল করার মধ্য দিয়েই শহদি দিবসের চেতনাকে বাস্তবায়ন করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। তিনি একুশের চেতনাকে ধারন করে শান্তিময় বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহবান জানান।

‘ভাষা ও সংস্কৃতি মেলা’য় বাঙ্গালী, চাকমা, মারমা ও ত্রিপুরাসহ বিভিন্ন ভাষাভাষিদের নিজস্ব ভাষা নিয়ে পৃথক পৃথক স্টল সাজানো হয়েছে। এছাড়াও প্রাথমিক শিক্ষা বিভাগ, কৃষি বিভাগ ও এনজিও তাদের নানা কর্মকান্ড নিয়ে স্টল সাজিয়েছে মেলা মাঠে। এ ছাড়াও স্থানীয় বই বিক্রেতারাও মেলার স্টলে নিয়ে এসেছে এবারের একুশে বই মেলায় প্রকাশিত নতুন নতুন বই।

এছাড়াও মেলা মাঠে প্রতিদিনই বিকাল থেকে বিভিন্ন ভাষাভাষিদের সংস্কৃতি তুলে ধরার মধ্য দিয়ে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান এমনটা জানিয়েছেন মেলা আয়োজক কমিটির আহবায়ক ও  মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান। মেলা চলবে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাটিরাঙ্গায় ‘ভাষা ও সংস্কৃতি মেলা’ উদ্বোধন

আপডেট সময় : ০৪:১৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭