ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

মাসকাট থেকে চট্টগ্রামে আসা ফ্লাইট নামলো কলকাতায়

  • আপডেট সময় : ০২:০২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮
  • / 339
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: মাসকাট থেকে যাত্রী নিয়ে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট কুয়াশার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে নামতে পারেনি। পরে সেটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। অন্যদিকে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে শাহ আমানতে অবতরণ করেছে।

রোববার সকাল সাড়ে ১১টা পর্যন্ত মোট চারটি ফ্লাইট চট্টগ্রাম থেকে সঠিক সময়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যেতে পারেনি। বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট সকাল ৯টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটি যেতে পারেনি। একইভাবে সকাল সাড়ে ১০টার ফ্লাইটও যেতে পারেনি।

শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ম্যানেজার উইং কমান্ডার রিয়াজুল কবির বলেন, ঢাকা থেকে ফ্লাইট আসতে না পারায় চট্টগ্রাম থেকে সঠিক সময়ে ছেড়ে যেতে পারছে না।

তিনি জানান, ঘন কুয়াশার কারণে সিঙ্গাপুর থেকে যাত্রী নিয়ে আসা ইউএস বাংলার একটি ফ্লাইট ঢাকা অবতরণ করতে না পারায় চট্টগ্রামে নেমেছে। অন্যদিকে মাসকাট থেকে আসা একটি ফ্লাইট চট্টগ্রামে নামতে না পেরে কলকাতায় অবতরণ করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাসকাট থেকে চট্টগ্রামে আসা ফ্লাইট নামলো কলকাতায়

আপডেট সময় : ০২:০২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮