ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ আশুলিয়ায় ফের বিক্ষোভ, ৫ কারখানায় কর্মবিরতি ও একজন আটক

মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ জনের প্রাণহানি

  • আপডেট সময় : ১০:১৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ও রিক্শাভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দু’জন ও পরে চিকিৎসাধীন অবস্থায় একজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।
ঢাকা থেকে ছেড়ে আসা এ কাভার্ডভ্যানটি আজ সকাল ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সুফিয়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটায়। পিকআপ ভ্যান ও রিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে।
পিকআপ চালক মিরসরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মধ্যম তালবাড়িয়া এলাকার হাজী বাড়ির শহিদুল ইসলামের ছেলে ইকবাল হোসেন (৪৫), বখতেয়ার খানের ছেলে ভ্যানচালক ও স্থানীয় কাজী বেকারির সেলসম্যান মোহাম্মদ ফরিদ (৪২) এবং ৯ নং ওয়ার্ডের সৈয়দুল হকের পুত্র দিনমজুর শহিদুল ইসলাম (৩৮) দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। আহত ৩ জনের মধ্যে মিজানুর রহমানের (৪০) অবস্থা গুরুতর। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু বাসস’কে জানান, আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড় এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ও কাজী বেকারির পণ্য বহনকারী একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান। এতে রিক্শাভ্যান ও পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে ইকবাল হোসেন ও মোহাম্মদ ফরিদ নিহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে দুপুর দেড়টার দিকে শহীদুল ইসলাম মারা যান।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার জানান, ঘাতক কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে ও মামলার প্রক্রিয়া চলছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ জনের প্রাণহানি

আপডেট সময় : ১০:১৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩