ঢাকা ০১:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে আসলাম হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

  • আপডেট সময় : ০৩:১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০১৭
  • / 197
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জ প্রতিনিধি :  কারা কর্তৃপক্ষের হেফাজতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ৬ জুন ভোরে মারা যাওয়া আসলাম শেখের মৃত্যুকে কেন্দ্র করে সিরাজদিখানের রশুনিয়া এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে আসলামের স্বজন ও এলাকাবাসী।

রোববার বেলা এগারোটার সময় আইনজীবি সোহেল রানার ফাঁসি চেয়ে সিরাজদিখান বাজার রোড হয়ে রশুনিয়া পর্যন্ত এক কিলোমিটার এলাকা জুড়ে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন শত শত নারী পুরুষেরা। এর আগে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আসলাম শেখ ও সোহেল রানার মাঝে সংঘর্ষ বাধে। এলাকার দুষ্কৃকিতারী হিসেবে পরিচিত আইনজীবি সোহেল রানা অনেকের সম্পত্তির মতো জাল দলিল করে আসলামের সম্পত্তি দখল করার পায়তারা করে। আসলামের পরিবারের দাবি নিজেদের জমিতে কৃষিকাজ করার সময়  গেল ১৪ এপ্রিল আসলামের উপর দলবল নিয়ে অতর্কিত হামলা চালায় আইনজীবি সোহেল রানা।

সেই ঘটনায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে উভয় পক্ষ মামলা করে। আসলাম গং আগাম জামিনের জন্য আদালতে আত্ম সমর্পন করলে, আদালত জামিন না মঞ্জুর করে আহত আসলামসহ তার পরিারের চারজনকে জেলা হাজতে পাঠান। প্রায় ১৫ দিন জেল হাজতে থাকার পর গুরুতর আহত অবস্থায় কারা কর্তৃপক্ষ তিন জুন চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠালে ৬ জুন ভোরে মারা যায় আসলাম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুন্সীগঞ্জে আসলাম হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট সময় : ০৩:১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০১৭