ঢাকা ১২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১ কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০ ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার

মেট্রোরেলে সহায়তার জন্য জাপান সরকারকে ধন্যবাদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

  • আপডেট সময় : ১১:২২:২৪ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানের জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
জাপানের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দেশ।
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাপানের সহযোগিতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন রাষ্ট্রদূতের মেয়াদে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
রাষ্ট্রদূত আইওয়ামা তার দায়িত্ব পালনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
বৈঠকে উভয় পক্ষ জাপানের উন্নয়ন সহায়তা, মানবসম্পদ উন্নয়ন, রোহিঙ্গা প্রত্যাবাসন, বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে আন্তরিকভাবে মতবিনিময় করেন।
প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের অব্যাহত সহায়তার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জাপান তার সহায়তা অব্যাহত রাখবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেট্রোরেলে সহায়তার জন্য জাপান সরকারকে ধন্যবাদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ১১:২২:২৪ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩