ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

মেরামতের পর আবারও পানিতে ভরা হবে রিফ্লেক্টিং পুল: ট্রাম্প

  • আপডেট সময় : ০১:৩১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 16
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটনের নতুন করে সংস্কার করা রিফ্লেক্টিং পুলটি মেরামতের জন্য খালি করা হয়েছে। এই প্রকল্পে কথিত ভাঙচুরসহ একাধিক সমস্যার মুখোমুখি হতে হয়েছে।

ওয়াশিংটনের সৌন্দর্যবর্ধনের জন্য ট্রাম্পের নেওয়া কয়েকটি প্রকল্পের একটি হলো রিফ্লেক্টিং পুল। তবে কাজ শেষ হওয়ার পরপরই পুলের আবরণ উঠে যেতে শুরু করে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রাজধানীর লিংকন মেমোরিয়ালের পাশে অবস্থিত রিফ্লেক্টিং পুলের সংস্কার ট্রাম্পের অন্যতম পছন্দের প্রকল্প। তবে শ্যাওলা জমে যাওয়া এবং রঙ উঠে যাওয়ার মতো সমস্যায় প্রকল্পটি বারবার বাধাগ্রস্ত হয়েছে। ট্রাম্পের দাবি, এসবই ভাঙচুরকারীদের কাজ।

পুলটির রং করা ও সুরক্ষামূলক আবরণ দেওয়ার কাজের ব্যয় ধরা হয়েছে অন্তত ১ কোটি ৪০ লাখ ডলার।

সোমবার গভীর রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘দুই সপ্তাহ আগে ভাঙচুরকারীরা যে দাগ ও ক্ষতি করেছে, তা মেরামতের জন্য আজ আমরা সুন্দর ‘রিফ্লেক্টিং পুল’ খালি করেছি।’ তিনি বলেন, ৪ জুলাইয়ের স্বাধীনতা দিবসের ছুটি শেষ হওয়ার পরই পুলটি খালি করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘পানি ধারণকারী অংশ মেরামতের জন্য পার্কস বিভাগকে পুলের পানি সরিয়ে ফেলতে হয়েছে। খুব শিগগিরই এতে আবার পানি ভরে চালু করা হবে।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেরামতের পর আবারও পানিতে ভরা হবে রিফ্লেক্টিং পুল: ট্রাম্প

আপডেট সময় : ০১:৩১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬