ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

মেয়ে জামাইকে শীর্ষ উপদেষ্টা করলেন ট্রাম্প

  • আপডেট সময় : ১০:৪৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭
  • / 412
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ দিন ধরে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল মার্কিন রাজনৈতিক অঙ্গনে। সেই আলোচনা-সমালোচনাকে পাশ কাটিয়ে শেষ পর্যন্ত নিজের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের স্বামী জ্যারেড কুশনারকে শীর্ষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে ইভাঙ্কা জানিয়েছিলেন, হোয়াইট হাউজে কোন পদ নিয়ে কাজ করতে আগ্রহী নন তিনি। ওয়াশিংটনে হোয়াইট হাউজের নিকটে ফ্লাট ক্রয় প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, বাবার কাছাকাছি থেকে নিজের আগ্রহের বিষয়গুলো নিয়ে কাজ করতে চান। এ সময় হোয়াইট হাউজে স্বামীর কাজের বিষয়ে কোন কথা বলেননি তিনি। কিন্তু এনবিসি’র পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী প্রচারণায় মেয়ে জামাই কুশনার ছিলেন ট্রাম্পের অন্যতম উপদেষ্টা। তাই হোয়াইট হাউজেও ভাল কোন পদ পেতে যাচ্ছেন জ্যারেড কুশনার।

বিবিসি জানায়, কুশনারের পাওয়া নতুন দায়িত্ব অনুসারে দেশের অভ্যন্তরীণ বিষয়ের পাশাপাশি বৈদেশিক নীতি নিয়েও কাজ করবেন তিনি। ৩৫ বছর বয়সী কুশনার মূলত একজন প্রোপার্টি ডেভেলপার ব্যবসায়ী। বিবিসি জানায়, তার মূল আগ্রহ সব সময় ব্যবসাকে কেন্দ্র করেই ছিল। আর সে কারণেই ডেমোক্রেটরা কুশনারের নিয়োগের বিষয়টি পুনঃনিরীক্ষার জন্য বলে। এ ক্ষেত্রে স্বজনপ্রীতি বিষয়ক আইন ও (আগ্রহের) সম্ভাব্য দ্বন্দ্বকে সামনে রেখে এই পুনঃনিরীক্ষার আবেদন করা হয়।

হাউজ জুডিশিয়ারি কিমিটির সদস্য এই বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য বিচারবিভাগ ও সরকারের নীতি বিষয়ক অফিসে প্রেরণ করেছে।

এর আগে ট্রাম্প তার মেয়ে জামাইয়ের প্রশংসা করে জানান, ‘সে অসাধারণ এক সম্পদ’ এবং নিজ সরকারের কাঠামোতে তাকে (কুশনারকে) গুরুত্বপূর্ণ ‘নেতৃত্বশীল’ দায়িত্ব দিতে পেরে গর্বিত। বিবিসি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেয়ে জামাইকে শীর্ষ উপদেষ্টা করলেন ট্রাম্প

আপডেট সময় : ১০:৪৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭