মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সোনাগাজীতে সাংবাদিকদের সাথে মত বিনিময়
- আপডেট সময় : ০৩:৪১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
- / 206
সোনাগাজী সংবাদাতাঃ জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ইং উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা কাজী মফিজ উল্যাহর কার্যালয়ে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
‘মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা মৎস্য অফিস নানা কর্মসূচী গ্রহন করেছে। ১৯ জুলাই সকালে র্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ করা হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা কাজী মফিজ উল্যাহ জানান, ২০১১ সালের আদম শুমারির খসড়া অনুযায়ী সোনাগাজী উপজেলায় মোট জনসংখ্যা ২লাখ ৫৪ হাজার ৯৭৪ জন। সোনাগাজীতে মোট জনসংখ্যার ৩০ ভাগ লোক মৎস্য চাষের সাথে জড়িত। সোনাগাজীতে মৎস্য অফিসের হিসাব মতে ২লাখ ২৯হাজার ৪৭৬ জন মাছ খায়। এ উপজেলায় ৫হাজার ২৬ মেট্রিক টন মাছ উৎপাদন করা হয়। এই উপজেলায় এক হাজার ৬৪৩ জন নিবন্ধিত জেলে রয়েছে।
এ উপজেলায় ১৩ হাজার ৫৭৫টি পুকুর রয়েছে যার আয়তন ১৫৪৯.৮০ হেক্টর। অনাবদী পুকুর রয়েছে ১৩০টি যার আয়তন ১৫২২.২৭ হেক্টর। এ উপজেলায় ৩টি চিংড়ি মহাল ও একটি জলমহাল রয়েছে।


























