ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

যারা দেশ ও জাতির সেবা করে তাদের মৃত্যু হয় নাঃ পুলিশ সুপার হামিদুল আলম

  • আপডেট সময় : ০১:২৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮
  • / 382
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়নঃ  দিনাজপুর জেলা পুলিশ সুপার হামিদুল আলম বিপিএম বলেন, নিজের জীবন দিয়ে যারা দেশ ও জাতির সেবা করে তাদের মৃত্যু কোনদিন হয় না।

স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত যারা জীবন দিয়েছে তারা এদেশের মানুষের মনি কোঠায় রয়েছে। তাদের মুত্যু হয়নি। আল্লাহপাক এসব জীবনদাতাদের শহীদ বলে অখ্যায়িত করেছে। মনে রাখতে হবে দায়িত্ব অবহেলা কারীদের কেউ পছন্দ করে না এবং তারা জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। দায়িত্ব পালনে সবাই সতর্ক থাকতে হবে।

১ মার্চ বৃহস্পতিবার দিনাজপুরে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে পুলিশ লাইন মিলনায়তনে জেলা পুলিশের উদ্যোগে কর্তৃব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জল অর্পন শেষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার হামিদুল আলম বিপিএম এসব কথা বলেন।

দিনাজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিজানুর রহমান মিজান এর সঞ্চালনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ কাজেম উদ্দীন, দিনাজপুর জেলা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক ডা. মোঃ শহিদুল ইসলাম খান, সদস্য সচিব গোলাম নবী দুলাল, শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাকারিয়ার জাকা প্রমুখ।

অনুষ্ঠানে পুলিশ সদস্যদের পরিবারকে ফুলেল সংবর্ধনা দেয়া হয় ও পুলিশ লাইন মিলনায়তনে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে উপহার সামগ্রী তুলে দেন পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যারা দেশ ও জাতির সেবা করে তাদের মৃত্যু হয় নাঃ পুলিশ সুপার হামিদুল আলম

আপডেট সময় : ০১:২৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮