ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

যুক্তরাষ্ট্রের হাতে আটক পাকিস্তানি-ইরানি নাবিকদের দ্রুত প্রত্যাবাসন চায় ইসলামাবাদ

  • আপডেট সময় : ০১:২৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 24
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়া জাহাজে অবস্থানরত পাকিস্তানি এবং ইরানি নাবিকদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে পাকিস্তান।

এ লক্ষ্যে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণানের সঙ্গে যোগাযোগ করে সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) এক বার্তায় ইসহাক দার জানান, তিনি এই বিষয়ে তার ইরানি সমকক্ষ আব্বাস আরাগচির সঙ্গেও সমন্বয় করছেন।

তিনি আরও বলেন, ‘পাকিস্তান তার ভূখণ্ড ব্যবহার করে ইরানি নাগরিকদের নিরাপদে ইরানে প্রত্যাবাসনে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।’

ইসহাক দারের দেওয়া তথ্য অনুযায়ী, আটক হওয়া ওই জাহাজগুলোতে বর্তমানে ১১ জন পাকিস্তানি এবং ২০ জন ইরানি নাবিক অবস্থান করছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বাহিনী কর্তৃক আটককৃত জাহাজগুলো বর্তমানে সিঙ্গাপুরের জলসীমার কাছাকাছি অবস্থান করছে।

সূত্র : আল-জাজিরা।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের হাতে আটক পাকিস্তানি-ইরানি নাবিকদের দ্রুত প্রত্যাবাসন চায় ইসলামাবাদ

আপডেট সময় : ০১:২৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬