ঢাকা ১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে যোগ দেবেন কিনা, সিদ্ধান্ত নেননি পুতিন: ক্রেমলিন

  • আপডেট সময় : ০৬:৫৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 42
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জি২০ সম্মেলনে অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ক্রেমলিন।

মস্কো থেকে এএফপি জানায়, রুশ গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, মস্কোকে আনুষ্ঠানিকভাবে এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিশ্বের শীর্ষ অর্থনীতিগুলোর জোট জি২০-এর বৈঠকে ২০১৯ সালের পর আর অংশ নেননি পুতিন। প্রথমে করোনাভাইরাস মহামারির কারণে এবং পরে ইউক্রেন যুদ্ধের কারণে তিনি এসব বৈঠকে অনুপস্থিত ছিলেন।

এএফপির পক্ষ থেকে পুতিন এ বছর অংশ নেবেন কি না জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তি উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার পানকিনের বরাত দিয়ে জানিয়েছে, ১৪-১৫ ডিসেম্বর মিয়ামিতে অনুষ্ঠেয় সম্মেলনের জন্য রাশিয়াকে ‘সর্বোচ্চ পর্যায়ে’ আমন্ত্রণ জানানো হয়েছে।

২০২২ সালে ইউক্রেনে সেনা পাঠানোর পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে এবং দেশটি কূটনৈতিক বিচ্ছিন্নতার মুখে পড়ে।

২০২৩ সালে আন্তর্জাতিক অপরাদ আদালত (আইসিসি) ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর ফলে আন্তর্জাতিক সফরে তার চলাচল সীমিত হয়ে পড়ে।

তবে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়। গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক সম্মেলনে অংশ নিতে আলাস্কা সফর করেছিলেন পুতিন।

গত বছর হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের স্থবির সম্পর্ক পুনরুজ্জীবিত করার চেষ্টা শুরু করেন।

প্রথমদিকে ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত ট্রাম্পের প্রচেষ্টা থেকে দৃশ্যমান বড় কোনো ফল আসেনি। যদিও এ সময়ের মধ্যে মস্কো ও কিয়েভ একাধিকবার আলোচনায় বসেছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে যোগ দেবেন কিনা, সিদ্ধান্ত নেননি পুতিন: ক্রেমলিন

আপডেট সময় : ০৬:৫৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬