ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা

রাকসু নিয়ে ছাত্র ফেডারেশনের মতবিনিময় সভা রোববার

  • আপডেট সময় : ০১:৫৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
  • / 320
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে ‘কেন রাকসু চাই?’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভাটি আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশন।
শনিবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সংগঠনটির সভাপতি তাসবিরুল ইসলাম কিঞ্জল। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

তিনি জানান, মতবিনিময় সভাটি বিশ্ববিদ্যালয় ডিনস কমপ্লেক্সে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। এসময় রাকসু ও বিশ্ববিদ্যালয় সিনেটের সাবেক ছাত্র প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

এর আগে দুপুরে শহীদ শামসুজ্জোহার কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন তাঁরা। রাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের স্মরনে মোমবাতি প্রজ্জ্বলন করে শ্রদ্ধা নিবেদন করবেন নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সুমন মোড়ল উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাকসু নিয়ে ছাত্র ফেডারেশনের মতবিনিময় সভা রোববার

আপডেট সময় : ০১:৫৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭