ঢাকা ০২:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বিআরটিসি বাসের চাপায় শিশু নিহত

  • আপডেট সময় : ১২:০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর মিরপুরে বিআরটিসি বাসের চাপায় এক শিশু নিহত হয়েছে। ‌রোববার রাতে টেকনিক্যাল মোড় থেকে মিরপুর-১ সড়কে একটি চাইনিজ রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রাইসা (২)। বাসা মিরপুরের শাহ আলীবাগ এলাকায়।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল বাশার জানান, এ ঘটনায় বিআরটিসি বাসের চালক আলামিনসহ (৩৬) বাসটি জব্দ করা হয়েছে।

ওসি জানান, ছোট শিশুর রাইসা তার মায়ের সাথে টেকনিক্যাল মোড় থেকে রিকশায় মিরপুর-১ এর দিকে যাচ্ছিল। তাদের পাশ দিয়ে একটি অটো রিকশা যাওয়ার সময় রিকশা অতিক্রম করার চেষ্টা করে। এ সময় প্যাডেল চালিত রিকশায় থাকা নিহত শিশু রাইসা ও তার মা রিকশা থেকে পড়ে যান। রাইসা পড়ে গিয়ে পিছনে থাকা বিআরটিসি বাসের চাকার নিচে চলে যায়। ফলে তার মাথা পিষ্ট হয়ে শরীর থেকে মাথার খুলি আলাদা হয়ে যায়। ফলে মাথার কোনো অংশ উদ্ধার করা সম্ভব হয়নি। মস্তকবিহীন লাশটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীতে বিআরটিসি বাসের চাপায় শিশু নিহত

আপডেট সময় : ১২:০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২