ঢাকা ১২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বজুড়ে নতুন রুটের হিড়িক, বাড়ছে বিমানভাড়ার শঙ্কা ব্যঙ্গাত্মক কমেডি ঘরানা ছাড়ছেন সাচা ব্যারন কোহেন মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থীকে ‘জিহাদি’ বললেন ট্রাম্প হুতিদের -: রিয়াদের বিমানবন্দরে হামলার দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু

রাজধানীতে বিস্কুট কারখানায় ওভেন বিস্ফোরণ, যুবক নিহত

  • আপডেট সময় : ১২:০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
  • / 153
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর কদমতলীতে একটি বিস্কুট কারখানায় ওভেন বিস্ফোরণে মোজাম্মেল হক (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মোজাম্মেলের বাড়ি সিলেটের হবিগঞ্জে।

মোজাম্মেলের সহকর্মী আজহার জানান, মোজাম্মেল ইলেক্ট্রিক ওভেনে কাজ করছিলেন। হঠাৎ করে রাত সাড়ে ৯টার দিকে ওভেনটি বিস্ফোরিত হয়। এতে মোজাম্মেলের মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মোজাম্মেলকে ঢামেকে নিয়ে গেলে রাত ১০টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীতে বিস্কুট কারখানায় ওভেন বিস্ফোরণ, যুবক নিহত

আপডেট সময় : ১২:০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২