ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ আশুলিয়ায় ফের বিক্ষোভ, ৫ কারখানায় কর্মবিরতি ও একজন আটক

রাজধানীতে ৪টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

  • আপডেট সময় : ১১:০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
  • / 236
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীতে আরামবাগ, গাবতলী, গুলিস্তান ও যাত্রাবাড়িতে চারটি বাসে আগুন দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।
এছাড়া ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে রাস্তায় দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ রাত ৮টা ২০ মিনিটে নটরডেম কলেজের সামনে লাল-সবুজ পরিবহনের একটি বাস আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়েছে।
এদিকে, গাবতলী বাসস্ট্যান্ডের সামনে আনুমানিক রাত ৮টা ৩০ মিনিটের দিকে গাবতলী এক্সপ্রেসের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কল্যাণপুর স্টেশনের দুটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
অন্যদিকে, গুলিস্তানে রাত ৯টার দিকে সেখানে আহাদ পুলিশবক্সের সামনে সময় নিয়ন্ত্রণ নামের একটি পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনছে।
অপরদিকে যাত্রাবাড়িতেও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার ও ফায়ার সার্ভিস সদর দপ্তরের কনট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বাসসকে এসব তথ্য নিশ্চিত করে জানান, রাজধানীতে চারটি বাসে অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। চারটি স্থানে ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিটকে আগুন নেভানোর কাজে পাঠানো হয়েছে।
অপরদিকে, ডিএমপির তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব বিশ্বাস জানান, শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে বলে আমাদের কাছে তথ্য আসে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।
তিনি বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা, ফার্মব্রিজ সুপার মার্কটের ছাদ বা বারান্দা থেকে নিক্ষেপ করে রাস্তায় ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে তদন্ত চলছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীতে ৪টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ১১:০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩