ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী ক্রিকেটারদের সুরক্ষা ও সুষ্ঠু তদন্তে নিরপেক্ষ প্যানেল তৈরির পথে বিসিবি সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে ৮ গ্রন্থ প্রকাশ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল মৃত্যুর ঘটনা দিবসের প্রদর্শনী স্থগিত খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শ্রমিক আন্দোলন: ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন মিরসরাইয়ে এলজি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ, শিল্পাঞ্চল পুলিশে ইসরাইল হাওলাদার পাবনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে স্বামী গ্রেপ্তার সাংবাদিক হত্যার ৮৬ শতাংশের বিচার হয়নি: ইউনেস্কো সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের হোতা সালাউদ্দিন আটক

রাজধানীর কালশীতে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করেছে অটোরিকশা চালকরা

  • আপডেট সময় : ১১:৪৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • / 114
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অটোরিকশা চলাচল বন্ধ করার প্রতিবাদে রাজধানীর মিরপুরের কালশীতে ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ করেছে আন্দোলনরত অটোরিকশা চালকরা।
রোববার বিকেল সাড়ে ৪টা দিকে কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান বাসসকে বলেন, ‘কালশী মোড়ে অবস্থিত একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে অটোরিকশা চালকরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এর আগে কালশীতে অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করে। এতে সড়কের দুই দিকে যানচলাচল বন্ধ হয়ে যায়।
ওসি বলেন, এছাড়াও মিরপুর বেনারসি পল্লীর ৪ নম্বর সড়কে অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেখানে কয়েকটি গাড়িও ভাঙচুর করে অটোরিকশা চালকরা। দুপুর সোয়া একটার দিকে অটোরিকশা চালকরা কালশী সড়ক আটকে দিয়ে যানচলাচল বন্ধ করে দেয়।
আজ রোববার মিরপুর এলাকায় অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়। এর প্রতিবাদে অটোরিকশা চালকরা মিরপুর-১০, মিরপুর-১ ও আগারগাঁও এলাকার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীর কালশীতে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করেছে অটোরিকশা চালকরা

আপডেট সময় : ১১:৪৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪