ঢাকা ১২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বজুড়ে নতুন রুটের হিড়িক, বাড়ছে বিমানভাড়ার শঙ্কা ব্যঙ্গাত্মক কমেডি ঘরানা ছাড়ছেন সাচা ব্যারন কোহেন মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থীকে ‘জিহাদি’ বললেন ট্রাম্প হুতিদের -: রিয়াদের বিমানবন্দরে হামলার দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু

রাজশাহীতে নৌকা উল্টে ২ নারীর মৃত্যু

  • আপডেট সময় : ১০:৫১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় এই নৌকাডুবি ঘটে।

নিহতরা হলেন- রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের সোনাইকান্দি এলাকার সুমন আলীর স্ত্রী আসিয়া বেগম (৩৫) এবং একই এলাকার আলম হোসেনের স্ত্রী রাশেদা বেগম (৪৫)।

হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল বলেন, সোমবার সকালে তারা খড় কাটতে পদ্মার ওপারের চরে যান। খড় কেটে বিকেলে তারা একটি ছোট নৌকায় বাড়ি ফিরছিলেন। ফেরার পথে নৌকাটি ডুবে যায়। নৌকায় প্রায় ২০ জন যাত্রী ছিল।

রাজশাহী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, ডুবে যাওয়ার সময়ে আনিয়া ও রাশেদা খড়ের নিচে চাপা পড়ে। তবে অন্যরা সাঁতরে পড়ে উঠে যায়। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরে আইনী প্রক্রিয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজশাহীতে নৌকা উল্টে ২ নারীর মৃত্যু

আপডেট সময় : ১০:৫১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২