ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে স্থায়ী চুক্তিতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার পাবনায় শিশু পার্কে ধূমপান করায় ৩ যুবকের জরিমানা ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা দিলেন মেয়র মামদানি দেশে হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ও ৯ দফা দাবি জানাল ঐক্য পরিষদ যথাযথ মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস অ্যাসিডিটি বাড়াতে পারে আপনার দৈনন্দিন সাত অভ্যাস

রাজীব গান্ধীর প্রধানমন্ত্রী হওয়া নিয়ে ঘোর বিরোধী ছিলেন সোনিয়া

  • আপডেট সময় : ১০:৫৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 16
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী প্রকাশ করেছেন যে, তার স্বামী রাজীব গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি তিনি শুরু থেকেই “পুরোপুরি অপছন্দ” করেছিলেন। নিজের আসন্ন স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এর বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, বইটিতে বর্ণিত ঘটনাবলি নিয়ে কিছুটা হট্টগোল বা তামাশার সৃষ্টি হতে পারে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি বলেন, রাজীব গান্ধীকে যখন প্রধানমন্ত্রী পদের প্রস্তাব দেয়া হয়েছিল, তখন তিনি ব্যক্তিগতভাবে এর তীব্র বিরোধিতা করেছিলেন। তবে স্মৃতিচারণমূলক এই বইটি তাকে নিজের অভিজ্ঞতার আলোকে জীবনের ঘটনাগুলো নতুন করে তুলে ধরার সুযোগ করে দিয়েছে বলে তিনি মনে করেন।

বইয়ের বিষয়বস্তু নিয়ে সোনিয়া গান্ধী আরও বলেন, আমার সম্পর্কে অনেকের দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে এবং কারো কারো ক্ষেত্রে হয়তো তা নেতিবাচকও হতে পারে, তবে জনজীবনে থাকলে এসব মেনে নিতে হয়। আগামী ১০ নভেম্বর প্রকাশিতব্য এই স্মৃতিকথায় ইতালিতে কাটানো শৈশব থেকে শুরু করে ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে দীর্ঘ কয়েক দশকের অভিজ্ঞতা উঠে এসেছে। বইটিতে নেহরু-গান্ধী পরিবারের গুরুত্বপূর্ণ নানা মুহূর্ত ও রাজীব গান্ধীর রাজনীতিতে আসার প্রেক্ষাপট ফুটে উঠেছে। একইসঙ্গে, পরিবারের গতিপথ বদলে দেওয়া মর্মান্তিক ঘটনাগুলো এবং ২০০৪ সালে কংগ্রেস জোটের বিজয়ের পর নিজে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করার সিদ্ধান্তের মতো সংবেদনশীল বিষয়গুলোও তিনি তুলে ধরেছেন। তার বর্ণনায় নেহরু-গান্ধী পরিবারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে, যার মধ্যে রয়েছে রাজনীতিতে রাজীব গান্ধীর আগমন, যে মর্মান্তিক ঘটনাগুলো এই পরিবারের গতিপথ বদলে দিয়েছিল এবং ২০০৪ সালের সাধারণ নির্বাচনে।

নিউজটি শেয়ার করুন

রাজীব গান্ধীর প্রধানমন্ত্রী হওয়া নিয়ে ঘোর বিরোধী ছিলেন সোনিয়া

আপডেট সময় : ১০:৫৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬