ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

রাবিতে আরবী বিভাগের জার্নাল প্রকাশ ও নবীন বরণ অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০২:৫২:০০ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮
  • / 435
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ২য় ও ৩য় জার্নালের মোড়ক উন্মোচন করা হয়েছে।

এছাড়া ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস হয়। রোববার সকালে বিভাগের এক কক্ষে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক মো. আবু বকর সিদ্দীকের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলা অনুষদের ডীন অধ্যাপক ড. এফ এম এ এইচ তাকী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান যুগ হলো প্রতিযোগিতার। কেউ সামনে অগ্রসর হতে হলে অবশ্যই তাকে প্রতিযোগিতা করতে হবে। সেটা করতে পারলে তোমরা মানব সম্পদে পরিণত হতে পারবে।

এছাড়া বিভাগের অন্যান্য শিক্ষক বলেন, বিভাগ হিসেবে এই বিভাগের অনেক সুনাম রয়েছে। প্রতি বছর এ বিভাগ কলা অনুষদের ফলাফলে প্রথম স্থান অর্জন করে প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়ে থাকে। এছাড়া ডিবেট, বিভিন্ন খেলাসহ দেশের বিভিন্ন স্থানে এ বিভাগের শিক্ষার্থীরা ভালো স্থানে রয়েছে। তাই তোমাদের হতাশ হবার কোন কারণ নেই।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড. এস এম আব্দুছ ছালাম। নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নোমান সিদ্দীকী, পুরাতন শিক্ষার্থীদের মধ্যে আবু ইউসুফ, ইমতিয়াজ আহমেদ, তানিয়া আঞ্জু, আবু বকর, আবুল ফুতুহ প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে বিভাগের জার্নালের মোড়ক উন্মোচন করা হয়। এসময় বিভাগের সকল শিক্ষক সহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিতছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে আরবী বিভাগের জার্নাল প্রকাশ ও নবীন বরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫২:০০ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮