ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

রাবিতে চতুর্থ বারের মত হতে যাচ্ছে দু’দিনব্যাপী জব ফেয়ার ২০১৭

  • আপডেট সময় : ০১:৫৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
  • / 338
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (আরইউসিসি) এর উদ্যোগে ও রাবির ছাত্র উপদেষ্টা দপ্তরের সরাসরি সহযোগিতায় আগামী ৪ মার্চ চতুর্থ বারের মতো শুরু হতে যাচ্ছে দু’দিনব্যাপী আরইউসিসি জব ফেয়ার ২০১৭। বৃহস্পতিবার দুপুর ১২টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আরইউসিসির সভাপতি কাজী মাহমুদ দীপ।

এ সময় তিনি আরও বলেন, আগামী ৪ মার্চ সকাল ৯টায় বেলুন ও পায়রা উড়িয়ে জব ফেয়ারটি উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন। এ সময় বিশেষ ্অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, উপ-উপাচার্য  প্রফেসর চৌধুরী র্সাওয়ার জাহান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. মিজানুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মজিবুল হক আজাদ খান, ব্যবসায় শিক্ষা অনুষদের অধিকর্তা প্রফেসর ড. শিবলী সাদিক, সাবেক ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. ছাদেকুল আরেফিন মাতিন প্রমূখ।

জব ফেয়ারটি ৪ ও ৫ মার্চ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ যেকোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে। এতে ক্যারিয়ার বিষয়ক প্রায় ১০টি সেমিনার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন এবং ডিনস কমপ্লেক্সে সেমিনারগুলো অনুষ্ঠিত হবে ।

দেশের প্রায় ২৫ টি কোম্পানী এতে অংশ নিচ্ছে। কোম্পানীসমূহ সরাসরি সিভি সংগ্রহ চাকরীর তথ্য প্রদান, সেরা চাকরী প্রার্থীদের বাছাইকরণ এবং ইন্টারভিউ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়োগ প্রদান করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে চতুর্থ বারের মত হতে যাচ্ছে দু’দিনব্যাপী জব ফেয়ার ২০১৭

আপডেট সময় : ০১:৫৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭