ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

রাবিতে জাতিসংঘ ছায়া সম্মেলন শুরু ১ মার্চ

  • আপডেট সময় : ০২:০২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮
  • / 249
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘অমানবিকতা প্রতিহতকরণের মাধ্যমে বৈশ্বিক শান্তি সম্প্রসারণ’ এ স্লোগানকে সামনে রেখে ৪ দিন ব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু করতে যাচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় রবীন্দ্র ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির মহাসচিব মোহাম্মদ সুজন।

আগামী ১ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক এ সম্মেলনে ভারত ও নেপালসহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থী অংশ নেবেন বলে জানান তিনি।

এসময় লিখিত বক্তব্যে তিনি আরোও  বলেন, এদিন দুপুর ২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠানের উদ্বোধন করবেন সাবেক হাই কমিশনার অধ্যাপক সাইদুর রহমান খান। অংশগ্রহণকারীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা-সমালোচনার মাধ্যমে খসড়া প্রস্তাবনা প্রস্তুত করা হবে। প্রতিযোগিদের মোট ছয়টি কমিটিতে বিভক্ত করে প্রত্যেক কমিটির জন্য একটি করে এজেন্ডা নির্ধারণ করা হয়েছে। কমিটিগুলো হলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, বিশ্ব বাণিজ্য সংস্থা, জাতিসংঘ শরনার্থী বিষয়ক হাইকমিশনার, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, রাসয়নিক অস্ত্র নীরস্ত্রীকরণ সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যম। এছাড়া, আগামী ৪ মার্চ বিশ্ববিদ্যালয় তৃতীয় বিজ্ঞান ভবনের পরিসংখ্যান বিভাগের গ্যালারীতে সমাপনী অনুষ্ঠান হবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু, সাধারণ সম্পাদক কামরুন্নাহার তুরিন, অর্থ সম্পাদক ইমরুল হাসান প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সালে সংগঠনটি যাত্রা শুরু করে।#

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে জাতিসংঘ ছায়া সম্মেলন শুরু ১ মার্চ

আপডেট সময় : ০২:০২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮