ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

রাবিতে জোহা দিবস পালিত

  • আপডেট সময় : ০১:১৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮
  • / 293
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: ঊনসত্তরের গণঅভ্যুত্থান চলাকালে ১৮ ফেব্রæয়ারি পাকসেনাদের গুলিতে শহীদ হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৎকালীন প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জোহা। তিনিই এ দেশের স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ বুদ্ধিজীবী। বিশ্ববিদ্যালয়ে এই দিনটি মহান শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। প্রতিবছরের মতো এবারও দিনব্যাপি বিভিন্ন কর্মসূচিতে দিবসটি পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দিবসের কর্মসূচিতে ছিল, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে কালো পতাকা উত্তোলন। শহীদ ড. জোহার সমাধি ও জোহা স্মৃতিফলকে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যপক ড. আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ ও রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারীসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাগণের পুস্পস্তবক অর্পণ।  পুষ্পস্তবক অর্পণকালে জ্জোহার আত্মার প্রতি শ্রদ্ধানিবেদনে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ রসায়ন বিভাগ ও শহীদ শামসুজ্জোহা হলসহ অন্যান্য আবাসিক হল, বিভিন্ন বিভাগ, পেশাজীবী সমিতি ও ইউনিয়ন, এ্যালামনাই এসোসিয়েশন, রাবি প্রেসক্লাব, রাবিসাস, রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রভাতফেরিসহ শহীদ জোহার সমাধি ও স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করেন। অফিসার সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

দিবসের কর্মসূচিতে ছিল বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খানি ও বিশেষ মোনাজাত, শহীদ শামসুজ্জোহা হলে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বালন। এ দিন শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা রাখা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে জোহা দিবস পালিত

আপডেট সময় : ০১:১৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮