ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বহালে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ

  • আপডেট সময় : ০১:১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭
  • / 344
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পূনর্বহাল ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম. আব্দুস সোবহানের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা উপকমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে অধ্যাপক এম এ বারী বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি উপকমিটির সভার সিদ্ধান্তের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সভায় ২য় বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ বহালের সুপারিশ করা হয়েছে। এবিষয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি জানান, ভর্তি উপ কমিটির আগামী সভায় বিষয়টি উপস্থাপন করা হবে। সেখানে সিদ্ধান্ত গৃহীত হলেই ২য় বার পরীক্ষা দিতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
তবে ভর্তি উপকমিটির এসভা কবে নাগাদ অনুষ্ঠিত হবে তার দিন তারিখ এখনও নির্দিষ্ট হয়নি বলে জানান তিনি।

এদিকে ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়ে ২২-২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।

একাডেমিক-১ শাখার প্রধান এ এইচ এম আসলাম হোসেন বলেন, চুড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। কেবল খসড়া করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বহালে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ

আপডেট সময় : ০১:১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭