ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

রাবিতে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : ০২:০১:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭
  • / 246
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি:  রাজশাহী  বিশ্ববিদ্যালয়ে বাসের ট্রিপ কমানো এবং ডাইনিং ফি বাড়ানোর প্রতিবাদে  বিক্ষোভ  মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোট।

শনিবার  দুপুর সাড়ে ১২ টায়  ছাত্র ইউনিয়ন টেন্ট থেকে মিছিলটি বের হয়ে বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্ত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

প্রগতিশীল ছাত্রজোটের পক্ষে ছাত্র মৈত্রির সভাপতি প্রদীপ মার্ডি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্মচারীদের সুবিধার্থে শুক্রবার কেন্দ্রিয় গ্রন্থাগার বন্ধ ,ডাইনিংয়ে খাবারের মুল্য বৃদ্ধি ও শিক্ষার্থীদের যাতায়াতের বাসেও চারটি শিডিউল বাদ দিয়ে অযৌক্তিক আইন চালু করেছে।

এ সময় বক্তারা আরো বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি ও অযৌক্তিক সিদ্ধান্ত তারা নীরবে মেনে নেবে না  এবং অনতিবিলম্বে এই নব্য আইন বাতিল না করলে প্রশাসনের এই মনোভাবের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা  মাঠে নামতে বাধ্য হবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, রাবি ছাত্র মৈত্রী শাখার সাধারন সম্পাদক দিলীপ রায়, ছাত্র ইউনিয়নের  সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আসিফ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি লিটন দাস এবং ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সুমন মোড়ল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০২:০১:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭