ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

রাবিতে লিপু হত্যার বিচার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট সময় : ০২:২৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭
  • / 186
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি সংবাদদাতা:

তিন মাসেও লিপু হত্যার কোনো অগ্রগতি দেখছি না। পুলিশ বারবার আমাদের সঙ্গে প্রহসন করছে। দেশের অন্য হত্যাকা-ের মতো লিপু হত্যাও নাটকীয়তার রূপ নিচ্ছে। আমরা পুলিশের বিরুদ্ধে কথা বলতে চাই না, কিন্তু পরিস্থিতি এমন যে আমাদের বলতে বাধ্য করছে।

শনিবার দুপুর ১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে শিক্ষার্থীরা। মিছিলে বিশ্ববিদ্যালয় গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বক্তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তুলে বলেন, আমরা এর আগেও বলেছিলাম, হত্যার বিচারে অগ্রগতি না দেখলে আমরা আবার আন্দোলনে রাস্তায় নামবো। আজ আমরা সেই কারণেই রাস্তায় নামতে বাধ্য হয়েছি। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মামলার দায়িত্ব পাচ্ছে সিআইডি

শনিবার বিকেলে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, রাবি ছাত্র মোতালেব হোসেন লিপু হত্যা মামলাটি সিআইডির হাতে হস্তান্তর সংক্রান্ত একটি আদেশনামা এসেছে। মামলাটি মতিহার থানা পুলিশের কাছ থেকে হস্তান্তর করে সিআইডির কাছে দেয়া হবে। মামলার নথি পাওয়ার পর সিআইডি তদন্ত শুরু করবে।

এর আগে লিপু হত্যা মামলা তদন্তের দায়িত্ব পান নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) অশোক চৌহান। গত বছরের ডিসেম্বরে অশোক চৌহান বদলি হয়ে অনত্র চলে গেলে মামলার দায়িত্ব পান মতিহার থানার নতুন ওসি তদন্ত মাহাবুব আলম। ওসি মাহাবুব আলম বলেন, গত শুক্রবার পুলিশ সদর দপ্তরের ক্রাইম সেল থেকে এ সংক্রান্ত আদেশের একটি চিঠি পেয়েছি। মামলার নথিপত্র আপডেট করে সিআইডির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে লিপুর লাশ উদ্ধার করা হয়। ওইদিন বিকেলে লিপুর চাচা মো. বশীর বাদী হয়ে নগরীর মতিহার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে লিপু হত্যার বিচার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০২:২৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭