ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

রাবিতে সংবাদ সম্মেলনঃ ইয়াবা ব্যবসায় নেতাদের জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন

  • আপডেট সময় : ০৩:৪৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭
  • / 249
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১১জন নেতা-কর্মীর বিরুদ্ধে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন ছাত্রলীগ। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত কয়েকদিনে কিছু ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১১জন নেতা-কর্মী ছাড়াও কিছু শিক্ষককে ইয়াবা চক্রের সাথে জড়িত থাকার অভিযোগ এসেছে তা সম্পূন্ন ভিত্তিহীন, আমরা এর নিন্দা জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রলীগের নেতা-কর্মীরা কখনো এরকম কাজের সাথে জড়িত থাকতে পারে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের মাদক অধিশাখার বরাত দিয়ে যে তথ্য এসেছে তা ভিত্তিহীন দাবী করে তিনি বলেন, এরকম ভিত্তিহীন তথ্য কোন উৎস থেকে কাদের মাধ্যমে প্রকাশিত হয়েছে তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।’ সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের মাদক অধিশাখা থেকে রাজশাহী পুলিশ কমিশনার বরাবর বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষর্থী, কর্মকর্তা-কর্মচারীরা ইয়াবা ব্যবসায় জড়িত এমন একটি প্রতিবেদন আসে। এনিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ক্যাম্পাসে আলোচিত বিষয়ে পরিণত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে সংবাদ সম্মেলনঃ ইয়াবা ব্যবসায় নেতাদের জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন

আপডেট সময় : ০৩:৪৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭