ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

রাবিতে সংরক্ষণ ছাড়াই আবর্জনার মধ্যে পড়ে আছে ভিসি অফিসের ফাইল

  • আপডেট সময় : ০১:৫১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭
  • / 285
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তর উপাচার্য দপ্তরের ফাইল পড়ে আছে ময়লা আবর্জনার ভিতর। গত এক বছরেরও বেশি সময় ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের ফাইল গুলো এরকম সংরক্ষণ ছাড়াই পড়ে থাকতে দেখা গেছে। তবে সংরক্ষনের জন্য কোন পদক্ষেপ নিচ্ছেনা দপ্তরটি।
সরেজমিনে দেখা গেছে, প্রশাসন ভবনের ভাঙ্গা আসবাব, ওয়াশরুমের বেসিন রাখা হয়েছে তৃতীয় তলায় উঠতে সিড়ির মেঝেতে। সেখানেই পড়ে আছে বিশ্ববিদ্যালয়ের ১৭ তম উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খান স্বাক্ষরিত শ’খানেকের বেশি ফাইল।

এদিকে ঐ স্থানেই বসে ধুমপান করেন কর্মকর্তা-কর্মচারীরা। পানের পিক ফেলেন ফাইলগুলোর উপরে। গুরুত্বপূর্ণ ঐ ফাইলগুলো মিসিং হতে পারে যে কোন সময়। তাছাড়া পাশেই বসে ধুমপান করায় অগ্নিকান্ডের ঝুঁকিও রয়েছে বেশ।

জানতে চাইলে উপাচার্য দপ্তরের এক কর্মচারী বলেন, জায়গা সংকুলান না হওয়ায় এখানে রাখা হয়েছে। তবে নিয়ম অনুযায়ী ফাইলগুলো কেন্দ্রীয় স্টোর শাখায় জমা দেওয়ার কথা। তাছাড়া অনেক গুরুত্বপূর্ণ ফাইল থাকায় সেগুলো বিক্রিও করা সম্ভব নয়।
তবে কেন্দ্রীয় স্টোর শাখার উপ-পরিচালক জামাত আলীর কাছে ফাইলগুলো সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দপ্তরটি থেকে আমাদের কাছে না পাঠানো হলে সেগুলো সংরক্ষণ করতে পারব না।

এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য দপ্তরের সচিব মীর শাহজাহান আলী বলেন, পুরাতন ফাইল রয়েছে কিছু। যেগুলো থেকে কিছু নথি আছে সংরক্ষণ উপযোগী। সেগুলো বাছাই শেষে স্টোর শাখায় জমা দেওয়া হবে। দ্রুতই কাজ শেষ করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে সংরক্ষণ ছাড়াই আবর্জনার মধ্যে পড়ে আছে ভিসি অফিসের ফাইল

আপডেট সময় : ০১:৫১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭