ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে আনসার মহাপরিচালক নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান কোডশেয়ার চুক্তিতে যুক্ত হচ্ছে থাই ও লট পোলিশ এয়ারওয়েজ

রাবিতে সার্ভেয়ার ছাড়াই চলছে ভূমি জরিপের কাজ

  • আপডেট সময় : ০৩:২২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭
  • / 198
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় এস্টেট দপ্তর ক্যাম্পাসের যাবতীয় ভূমি সংক্রান্ত কাজ করে থাকে। তবে ভূমি জরিপ সার্ভেয়ার ছাড়াই গত তিন বছর ধরে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এস্টেট দপ্তরটি। সংশ্লিষ্টরা জানান সার্ভেয়ার না থাকায় এস্টেট দপ্তরের অনেক কাজ বন্ধ হয়ে আছে।

এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ দোকান পাট গড়ে উঠা সম্পর্কেও সুনির্দিষ্ট কোন তথ্য নেই দপ্তরটিতে।

জানতে চাইলে দপ্তর পরিচালক জাহিদ আলী বলেন, গত তিন বছর ধরে ভূমি জরিপ সার্ভেয়ার নেই দপ্তরে। এতে প্রায় ৭৩৫ একর আয়তনের এ বিশাল বিশ^বিদ্যালয়ের যাবতীয় জমি জমা সংক্রান্ত হিসাব নিকাশের কাজ বন্ধ হয়ে আছে।

তিনি আরও বলেন, এস্টেট মানে যেহেতু সম্পত্তি। এখানে যদি সার্ভেয়ার, বদরে আমিন না থাকে তাহলে দপ্তর অচল হয়ে পড়ে। দাপ্তরিক কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে। এক প্রকার অচল হয়ে আছে বলে জানান দপ্তর পরিচালক।

দপ্তর সূত্রে জানা যায়, ২০১৪ সালের জুন মাসে সাবেক জরিপ কর্মকর্তা ওয়ারেসের অবসরের পর থেকে দপ্তরে জরিপ কর্মকর্তা নিয়োগ হয়নি। এনিয়ে ৩ বছর হলো জরিপ সংক্রান্ত সকল বিষয় আটকে আছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে সার্ভেয়ার ছাড়াই চলছে ভূমি জরিপের কাজ

আপডেট সময় : ০৩:২২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭