ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

রাবিতে হিসাববিজ্ঞান বিভাগের সান্ধ্যকালীন এমবিএ’র ভর্তি কার্যক্রম শুরু

  • আপডেট সময় : ০২:২০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭
  • / 215
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও  তথ্য ব্যবস্থা বিভাগের সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামে ২০১৭ সালের জুলাই-ডিসেম্বর ব্যাচে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় বিভাগ সভাপতির কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান সান্ধ্যকালীন কোর্সের আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ৩ মে থেকে ভর্তি ফরম বিতরণ শুরু হয়েছে এবং এই ফরম ১৫ মে পর্যন্ত বিতরণ ও জমা গ্রহণ করা হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন শুক্রবার সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত। এছাড়া একই দিনে মৌখিক পরীক্ষা দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে।

এদিকে আগামী ৩ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত ভর্তি চলবে। দুই বছরে চারটি সেমিস্টারের এই কোর্সে ফি ধার্য করা হয়েছে ১, ০০,০০০ টাকা। এর মধ্যে ১ম ও ২য় সেমিস্টারে ৩০,০০০ হাজার ও ৩য় ও ৪র্থ সেমিস্টারের ২০,০০০ করে প্রদান করতে হবে বলে জানানো হয়। যে কোন বিষয় হতে স্নাতক ও তদুর্দ্ধ ডিগ্রীধারীগণ এ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন বিভাগ সভাপতি অধ্যাপক এম হুমায়ুন কবীর, ড. সৈয়দ জাবিদ হোসাইন, ড. সালমা বানু, ড. মো. তাজুল ইসলাম প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে হিসাববিজ্ঞান বিভাগের সান্ধ্যকালীন এমবিএ’র ভর্তি কার্যক্রম শুরু

আপডেট সময় : ০২:২০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭