রাবিতে ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু
- আপডেট সময় : ০৪:১২:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭
- / 246
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের আয়োজনে দুইদিন ব্যাপী দ্বিতীয় বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যপক ড. এম আব্দুস সোবহান।
অনুষ্ঠানে সায়েন্স ক্লাবের সভাপতি নূর ইশরাক হোসেনের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মেহেদী হাসানের সঞ্চালনায় ফিয়েস্টা অনুষ্ঠানের প্রথম দিন বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচীতে প্রজেক্ট শো, সায়েন্স অলিম্পিয়াড, রুবিকস্ কিউব প্রতিযোগিতা হয়।
এছাড়া দ্বিতীয় দিন বৃহস্পতিবার চত্রিাঙ্কন প্রতযিোতা, সায়ন্সে টক, পোস্টার প্রজেন্টেশেন, বজিনসে আইডয়িা প্রজেন্টেশেন, সায়ন্সে ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে দু’দিন ব্যাপী ফিয়েস্টা শেষ হবে।
অনুষ্ঠানে উপস্থতি ছলিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদশে সরকাররে অতরিক্তি সচবি ও জাতীয় বজ্ঞিান ও প্রযুক্তি জাদুঘররে মহাপরচিালক স্বপন কুমার রায়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, প্রথম আলো ইয়ুথ প্রোগ্রাম এর কো অর্ডিনেটর এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনীর হাসান, সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জহুরুল ইসলাম মুন প্রমুখ।


























