ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

রাবির আমীর আলী হলের সমাপনী অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৩:২৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮
  • / 309
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হলের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থীদের ‘হল সমাপন’ী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় হলের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হলের সুপার ভাইজার মাসুম আক্তারুজ্জামান অনিক ও বাংলাদেশ বেতার রাজশাহীর অনুষ্ঠান ঘোষিকা রুখসানা আক্তার লাকীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

এসময় উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, জীবনের উত্তম সময় হলো যৌবন, আর স্বর্ণসময় হলো ছাত্রজীবন। এ জীবনকে কেউ যদি সঠিকভাবে ব্যয় করে, তাহলে পরবর্তীতে তার জীবন সোপান্তরীন হবে। বিশ্ববিদ্যালয়ে শুধু পাঠ্যসূচীর অন্তর্ভূক্ত বিষয় পড়লে, লিখলে এবং সার্টিফিকেট নিয়ে চলে গেলেই আসল শিক্ষা অর্জন হয় না। এজন্য একজন শিক্ষার্থী লেখাপড়ায় মনোযোগী ছাড়াও খেলাধুুলা, সাহিত্য-সংস্কৃতি চর্চা, নাটক ও ডিবেট করতে হবে। একজন পূর্ণাঙ্গ শিক্ষার্থী হতে হলে লেখাপড়ার পাশাপাশি আনুসাঙ্গিক বিষয় জানতে হবে। তাহলেই সে ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে।

তিনি আরও বলেন, আমাদের দেশে প্রতিবছর অনেক বিদ্যান ব্যক্তি বের হচ্ছে কিন্তু সে তুলনায় শিক্ষিত ব্যক্তি বের হচ্ছে না। শুধু

সার্টিফিকেট নিয়ে গেলেই শিক্ষিত হওয়া যায় না, শিক্ষিত হতে বিনয়ী ব্যবহার, মার্জিত আচরণ নির্ভর করে। এজন্য বিদ্যান ও শিক্ষিত সমান নয়। যদিও আশা করা হয় বিদ্যান ব্যক্তি শিক্ষিত হবেন। সমাপনী অনুষ্ঠানে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এসব কথা বলেন তিনি।
এর আগে হলের রিডিং রুম, জিমনেসিয়াম, মুক্তমঞ্চ, হলের মসজিদ সহ বিভিন্ন ব্লক পরিদর্শন করেন উপাচার্য এম আব্দুস সোবহান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, হলের আবাসিক শিক্ষকবৃন্দ, বিভিন্ন আবাসিক হলের প্রাধ্যক্ষসহ চার শতাধিক শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবির আমীর আলী হলের সমাপনী অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:২৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮