ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

রাবির খেলার মাঠ সংস্কার ও নিরাপত্তা জোরদারের দাবি ছাত্র ইউনিয়নের

  • আপডেট সময় : ১১:১৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭
  • / 261
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে খেলার মাঠ সংস্কার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন। বৃহস্পতিবার সকালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ দাবীর কথা জানিয়েছে তারা।

এবার শহীদ হবিবুর রহমান মাঠে আগামী ১৩ আগস্ট দুই ভেন্যুতে এই খেলা অনুষ্ঠিত হবে। বিগত সময়ে খেলা পরিচালনাকালে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনার সূত্রপাত দেখা গেছে। খেলার মাঠ দীর্ঘদিন অপর্যাপ্ত পরিচর্যার অভাবে খেলার মাঠ টুর্ণামেন্ট পরিচালনা করার অনুপযোগী হয়ে পরেছে। তাই বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন বিষয়গুলো পর্যালোচনার ভিত্তিতে কয়েকটি দাবী জানিয়েছে।

দাবি গুলো হলোঃ খেলা শুরু হবার পূর্বে শহীদ হবিবুর রহমান হল মাঠের পর্যাপ্ত সংস্কার করতে হবে, মাঠের ভেতরে অনুপ্রবেশ বন্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে, খেলা চলাকালীন সময়ে কোন প্রকার আইন শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত ব্যক্তি কিংবা বিভাগের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য প্রক্টরিয়াল বডির মাধ্যমে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবির খেলার মাঠ সংস্কার ও নিরাপত্তা জোরদারের দাবি ছাত্র ইউনিয়নের

আপডেট সময় : ১১:১৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭